উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করেছেন।
দেশটির পরমাণু নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই পম্পেও এ সফরে যাবেন বলে সংশ্লিষ্ট চার কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, পিয়ংইয়ংয়ে যাওয়ার জন্য পম্পেও ৬ জুলাইয়ে ওয়াশিংটনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরর্ধারিত বৈঠক বাতিল করেছেন।
গত ১২ জুন সিঙ্গাপুরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের পর দেশটিতে এটিই হবে পম্পেওর প্রথম সফর।
