২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব তালেবানের

আফগানিস্তনে চলমান সংঘর্ষ অবসানের চেষ্টায় তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2018, 10:01 PM

Updated : 08 Apr 2022, 06:32 PM

ঈদুল ফিতরের আগে এক বার্তায় আখুন্দজাদা বলেন, “আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানে মার্কিন কর্মকর্তারা সত্যিই বিশ্বাসী হলে তাদেরকে অবশ্যই সরাসরি আলোচনার টেবিলে আসতে হবে; যাতে করে এই বিপর্যয় (আগ্রাসন)-- যার ধ্বংসাত্মক প্রভাবে মূলত আমেরিকান এবং আফগান জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে-- আলোচনার মধ্য দিয়ে সামাল দেওয়া যেতে পারে।”

বুধবার খামা প্রেস আখুন্দজাদার উদ্ধৃতি দিয়ে বলেছে, “আমেরিকান কর্মকর্তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে তাদের দৃষ্টিভঙ্গি সব সমস্যার ক্ষেত্রেই অনমনীয়। কিন্তু সব ক্ষেত্রে জোর খাটিয়ে ফল পাওয়া যায় না।”

“আমাদেরকে সব ধরনের দুর্বিপাক থেকে উদ্ধার করার একমাত্র পথ হল সব মার্কিনী এবং অন্যান্য দখলদ্বার বাহিনীর আমাদের দেশ থেকে চলে যাওয়া এবং একটি নিরপেক্ষ, ইসলামিক, অভ্যন্তরীন-আফগান সরকার দায়িত্ব নেওয়া।”

“আমরা এ লক্ষ্য অর্জনে সমঝোতা এবং আলোচনার দ্বার খোলা রেখেছি।”