ভারতের রাষ্ট্রপতি ভবনে কর্মীর লাশ
ভারতের রাষ্ট্রপতি ভবনের ‘সার্ভেন্ট কোয়ার্টার’ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি অন্তত পাঁচ দিন পুরানো বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতে কোয়ার্টারের অন্যান্য বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। মধ্যরাতে পুলিশ কক্ষের দরজা ভেঙ্গে মৃতদেহটি উদ্ধার করে। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল।
তবে তিনি কিভাবে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।
তবে পুলিশের ধারণা ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবার শহরের বাইরে গিয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
