পড়ে যাওয়া কফি নিজেই পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী
পার্লামেন্টের মেঝেতে পড়ে যাওয়া কফি নিজেই পরিষ্কার করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে।
তিনি পার্লামেন্টের মেঝে পরিষ্কার করছেন, মঙ্গলবার ইন্টারনেটে এমন একটি ভিডিও ক্লিপ আসার পর সেটি ভাইরাল হয় বলে খবর এনডিটিভির।
ওই ভিডিওতে দেখা যায়, নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিরাপত্তা দরজা দিয়ে প্রবেশ করার সময় কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে রুটের হাতে থাকা কফির গ্লাস মেঝেতে পড়ে গেছে।
বিব্রত প্রধানমন্ত্রী হাতে থাকা কিছু কাগজপত্র এক জায়গায় রেখে নিজেই কফির গ্লাসটি তুলে নিচ্ছেন। এরপর পার্লামেন্টের এক ক্লিনার একটি একটি মপ নিয়ে পরিষ্কার করতে এগিয়ে এলে প্রধানমন্ত্রী তার হাত থেকে মপটি নিয়ে নিজেই পরিষ্কার করতে লেগে যান।
বেশ কিছুক্ষণ ধরে মপ দিয়ে ঘষে ঘষে প্রধানমন্ত্রী মেঝে পরিষ্কার সময় পার্লামেন্টের কিছু কর্মী, যাদের ক্লিনার বলে মনে হয়েছে, করতালি দিয়ে ও উল্লাস প্রকাশ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী রুটে হাসি মুখে কোনো অস্বস্তি ছাড়াই খুব ভাল ভাবে মেঝেটি পরিষ্কার করেন। মেঝেটি পরিষ্কার হওয়ার পর কাছে দাঁড়িয়ে থাকা এক ক্লিনারের হাত থেকে একটি কাপড় নিয়ে পাশের ডেস্কের একপাশে ছলকে পড়া কফিও মুছে দেন।
এ সময় ওই কর্মীরা রুটির কাছে এগিয়ে এসে তার হাত থেকে মপটি নিতে চাইলেও তিনি তা না দিয়ে ফের মেঝেটি মুছে দেন। এরপর তাদের সঙ্গে কিছু কাথাবার্তা বলেন ও কিছুটা হাসি-ঠাট্টা করেন।
এই ঘটনার আরেকটি ভিডিওতে ফের কফি পড়ে গেলে মপকে তার নিজের উচ্চতার মাপে কিভাবের্ অ্যাডজাস্ট করে নিতে হবে রুটেকে তা এক কর্মীর কাছ থেকে বুঝে নিতে দেখা যায়।
ইন্টারনেটে অনেকেই ডাচ প্রধানমন্ত্রীর এমন দায়িত্বশীল আচরণের প্রশংসা করলেও ক্যামেরার সমানে বলেই তিনি এমন আচরণ করেছেন কি না, এমন প্রশ্ন রেখে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।
