২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় নিহত ৩

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় লিজ শহরে এক ব্যক্তি গুলি করে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে হত্যা করেছে। নিহত অপর ব্যক্তি ঘটনার সময় কাছেই একটি গাড়িতে ছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2018, 05:26 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

হামলাকারী একটি স্কুলের একজন নারী পরিচ্ছন্নতাকর্মীকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

মঙ্গলবারের এ হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যমে ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে চিৎকার করে গুলি চালায় বলে খবর প্রকাশ পেয়েছে।

২০১৬ সালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৩২জন নিহত হওয়ার পর থেকেই বেলজিয়ামে ‍উচ্চ সতর্কতা জারি করা হয়।

এছাড়া, বেলজিয়ামে বসবাসকারী জঙ্গিরাই ২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়েছিল।

বেলজিয়ামের সন্ত্রাস-বিরোধী ক্রাইসিস সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবোন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে দেখা যায় এবং কয়েকটি গুলির শব্দও শোনা যায়।