২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নির্বাচনে এগিয়ে আবাদি, দ্বিতীয় সদর

ইরাকে পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে আছে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বাধীন 'আন-নাসর' জোট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2018, 10:20 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

এরপরই অর্থাৎ, দ্বিতীয় অবস্থানে আছে প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের নেতৃত্বাধীন জোট।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এবং এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে তাদের দখলে থাকা ভূমি পুনরুদ্ধারের পর শনিবারই প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে ইরাকের জনগণ।

সোমবার ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪৫ শতাংশ এবং ভোট পড়েছে  ৪৪ দশমিক ৫ শতাংশ।

পার্লামেন্টের ৩২৯টি আসনের জন্য ৭,০০০ এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইরাকের নতুন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সরকার নির্ধারণ করবে পার্লামেন্ট।

নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবাদি এক বিবৃতিতে বলেছেন, ইরাকিরা ‘অবাধে’ এবং ‘নিরাপদে’ ভোট দিতে সক্ষম হয়েছে।