২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান ঝেংকাই: সাবেক চীনা শীর্ষ কর্মকর্তার যাবজ্জীবন

ঘুষ গ্রহণের দায়ে চীনের কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ কর্মকর্তা সান ঝেংকাইকে যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 12:47 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

কমিউনিস্ট পার্টির পুলিটব্যুরোর সাবেক এ সদস্যকে একসময় শীর্ষ নেতৃত্বপদের জন্য এগিয়ে থাকা নেতা মনে করা হত বলে জানিয়েছে বিবিসি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব শীর্ষ নেতা ধরাশায়ী হয়েছেন সান তাদের অন্যতম।

দুই কোটি ৬৭ লাখ ডলারেরও বেশি ঘুষ গ্রহণের দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছেন তিনি।

চংকিং কমিউনিস্ট পার্টির ৫৪ বছর বয়সী এই সাবেক প্রধান নেতা এপ্রিলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করে নিয়েছিলেন।

সানের ‘অবৈধভাবে অর্জিত সম্পদ’ জব্দ করা হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। 

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট শি। তারপর থেকে এ অভিযানে দশ লাখেরও বেশি কর্মকর্তা শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

তবে সমালোচকরা বলছেন, রাজনৈতিক বিরোধীদের ও প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থানের প্রতি চ্যালেঞ্জ হয়ে ওঠা কর্মকর্তাদের দমনে দুর্নীতিবিরোধী এ অভিযানকে ব্যবহার করছেন প্রেসিডেন্ট শি।