২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল স্টেডিয়ামে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় একটি ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বজ্রপাতে গুরুতর আহত এক খেলোয়াড় পরে হাসপাতালে মারা যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 12:31 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

খোয়াজুলু-নাতাল প্রদেশে গত ১ মার্চ মারিটজবার্গ ইউনাইটেডের স্ট্রাইকার লুয়ান্ডা এনটিশানগাস (২১) একটি প্রীতি ম্যাচ খেলার সময় বজ্রপাতে মারাত্মক দগ্ধ হয়ে কোমায় চলে যান। আরও দুই খেলোয়াড় সামান্য আহত হন।

শুক্রবার ক্লাবের পক্ষ থেকে ফেইসবুকে এক বিবৃতিতে এনটিশানগাসের মৃত্যুর খবর দেওয়া হয়।

ক্লাবের চেয়ারম্যান ফারুক কাদোদিয়া বলেন, “লুয়ান্ডাকে হারিয়ে আমরা খুবই মনবেদনায় আছি। সে খুবই সম্ভাবনাময় একজন তরুণ খেলোয়াড় ছিল। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে বর্তমানে মারিটজবার্গ ইউনাইটেড চতুর্থ স্থানে আছে।