আফগানিস্তানে সেনাপোস্টে তালেবান হামলায় নিহত ১০
আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তাবাহিনীর একটি পোস্টে তালেবান হামলায় নয় সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
হেরাতের শিন্দান্দ জেলায় বৃহস্পতিবার রাতে এ হামলায় হয় বলে জানান জেলা গভর্নর শুকরুল্লাহ শাকের।
হামলায় আরও চার জন আহত হয়েছে বলেও জানান তিনি।
মাত্র কয়েকদিন আগে শিন্দান্দে বোমা বিস্ফোরণে চার শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়।
