২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাল সৌদি আরব

রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 11:44 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

সশস্ত্র হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন। ইয়েমেনে এ আগ্রাসনের জবাবেই হুথিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

গতমাসে রিয়াদে সামরিক বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর ১ জন নিহত হয়। এটিই ছিল সৌদি আরবের রাজধানীতে প্রথম নিহতের ঘটনা।

সৌদি আরবসহ উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জোট ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে।

বুধবার রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে সেখানে ৫ মাসে চারবার ক্ষেপণাস্ত্র হামলা হল। হুথিরা সৌদি আরবের রাজধানীতে তাদের শক্তিমত্তা দেখানোর চেষ্টা নিয়েছে।

সৌদি কোয়ালিশন ইয়েমেনে হাজার হাজার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বহু স্কুল, বাজার এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।