২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি বিমানবন্দরে ৩৪৫ যাত্রী নিয়ে রুশ ফ্লাইটের জরুরি অবতরণ

রাশিয়ার একটি উড়োজাহাজ ৩৪৫ জন যাত্রী নিয়ে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 07:21 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে খবর পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

উড়োজাহাজটির সব যাত্রী নিরাপদ আছেন বলে জানিয়েছেন বিমানবন্দরটির এক মুখপাত্র।

ফ্লাইট আরএল৭৭২ ভিয়েতনামের ফু কোওক থেকে রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকেথেরিনবুর্গে যাচ্ছিল।

ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সম্পূর্ণ ইমার্জেন্সি প্রটোকলে উড়োজাহাজটি ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ১১ নাম্বার রানওয়েতে ল্যান্ড করে।

এ সময় রানওয়ের কাছাকাছি দমকলের আটটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল।