সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান পোপের
ইস্টার সানডে’র বার্তায় সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান পোপের
ভ্যাটিকান থেকে ইস্টার সানডের বার্তায় সিরিয়ায় ‘হত্যাযজ্ঞ’ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
এছাড়াও, তিনি ঈশ্বরের কাছে সাউথ সুদান ও ডেমক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় আহতদের বেদনা লাঘব করতে এবং কোরীয় উপদ্বীপে শান্তি আলোচনা শুরু হওয়ার প্রার্থনা করেছেন।
সেন্ট পিটারস স্কয়ারে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ব্যাসিলিকার ব্যালকনি থেকে ‘পোপ ইস্টার’ সানডের বার্তা পাঠ করেন।
তিনি বলেন, “আজ আমরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা করছি। আমরা আমাদের প্রিয় এবং দীর্ঘদিন ধরে দুর্ভোগের ভূমিতে পরিণত হওয়া সিরিয়ার জনগণকে দিয়ে শুরু করছি, সীমাহীন যুদ্ধের কারণে যাদের জীবন ধ্বংস হয়ে গেছে।”
পাঁচ বছর আগে পোপ নির্বাচিত হওয়ার পর থেকেই বারবার সিরিয়া যুদ্ধের আবসান ঘটানোর প্রার্থনা করে আসছেন পোপ।
