২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় শপিং মলে আগুন, নিহত ৫

রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরেভো শহরের একটি শপিং মলে অগ্নিকান্ডে শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩২ জন। রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Mar 2018, 11:06 PM

Updated : 08 Apr 2022, 06:06 PM

রাশিয়ার স্পুটনিক নিউজ সাইট জানিয়েছে, উইন্টার চেরি ভবনের চতুর্থ তলায় রোববার আগুন লাগে।

স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে ভবনের জানালা দিয়ে ঘন কালো ধোঁয়ার পাশাপাশি লোকজনকে জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়তেও দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তারা ১৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার গণমাধ্যমগুলোতে।

অগ্নিকান্ডে নিহতদের তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ। আর আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের একাংশে আগুন লাগে। সেখানে একটি বিনোদোন কমপ্লেক্স এবং সিনেমা হল আছে।

এলাকাটিতে আরো শিশু আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২শ’ জনকে উদ্ধার করেছে বলে জানানো হয়েছে খবরে।