২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কের তুর্কি দূতাবাসে পেট্রল বোমা নিক্ষেপ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্কের দূতাবাসে পেট্রল বোমা হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2018, 12:46 PM

Updated : 08 Apr 2022, 06:05 PM

সোমবার ভোররাতে অন্তত দুই ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হামলায় দূতাবাস ভবনের বাইরের দিকে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আঘাত পায়নি বলে ভাষ্য ডেনিশ পুলিশের।

হামলার সময় ভবনটি কেউ ছিল না বলে জানিয়েছে তারা।

ঘটনাস্থলে থাকা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় তখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।