২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত, নিহত ২

ফ্লোরিডার কি ওয়েস্ট উপকূলে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় মার্কিন নৌবাহিনীর একটি সুপার হর্নেট জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 01:41 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

বুধবার মার্কিন নৌবাহিনীর এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, দুই আসনের এফ/এ-১৮এফ হর্নেট জঙ্গি বিমানটি কি ওয়েস্টের নৌবাহিনীর এয়ার স্টেশনের দিকে আসার সময় বিধ্বস্ত হয়।

পাইলট ও জঙ্গি বিমানটির উইপন সিস্টেম কর্মকর্তাকে পানি থেকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়। 

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিহতদের পরিবারকে ঘটনা অবহিত করা পর্যন্ত ওই দুই বৈমানিকের নাম প্রকাশ স্থগিত রাখা হয়েছে বলে নিজেদের বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।