২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ১১ আরোহী নিয়ে তুর্কি বিমান বিধ্বস্ত

১১ আরোহী নিয়ে তুরস্কের একটি  বিমান ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Mar 2018, 10:44 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

রোববার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সারজা বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুল যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমান পরিবহন কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে আইএসএনএ বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

মুখপাত্র রেজা জাফরজাদেহ বিমানে ১১ জন আরোহী ছিল বলে ধারণা প্রকাশ করেছেন। তবে তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানাতে পারেননি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিমানটি চাহারমহল এবং বখতিয়ারি প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শাহার-ই-কোর্দ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে মুখপাত্র জাফরজাদেহ বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে জানিয়ে বলেন, “তুরস্কের ব্যক্তি মালিকানাধীন বিমানটি... আমাদের আকাশপথ দিয়ে যাওয়ার সময় রাডার থেকে হারিয়ে গেছে এবং শাহার-ই কোর্দ এর কাছে বিধ্বস্ত হয়েছে।”

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে বলা হয়, বিমানটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।

উদ্ধারকর্মীরা বিমান বিধ্বস্তস্থলের কাছে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন হচ্ছে।

ইরানে এর আগে গত মাসেও একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬৫ জন নিহত হয়েছিল।