রুয়ান্ডায় গির্জায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু
রুয়ান্ডার দক্ষিণের পাহাড়ি এলাকা এনইয়ারুগুরুর একটি গির্জায় বজ্রপাতে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছে।
শনিবারের এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান বলে জানান মেয়র হাবিতেগেকো ফ্রান্সিসকো।
আহতদের মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি ১৪০ জনকে স্থানীয় হাসপাতাল ও স্বস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবারও একই এলাকায় বজ্রপাতে মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকটির মেয়র।
ওইদিন ১৮ জন শিক্ষার্থীর একটি দলের ওপর বজ্রপাতে একজন নিহত হয়। হাসপাতালে নেওয়া হয় আহত আরো তিনজনকে।
