২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে ‘জবাব’ মেলানিয়ার

ঝড়ো আবহাওয়ায় স্ত্রী মেলানিয়াকে ফেলে বিমানে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প, নামার সময় দৃশ্যত তার জবাবও দিয়ে দিলেন ফার্স্টলেডি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 10:35 AM

Updated : 19 Aug 2022, 01:41 PM

রেভারেন্ড বিলি গ্রাহামের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার সকালে নর্থ ক্যারোলাইনায় যাওয়ার সময় ঘটে যাওয়া এই ঘটনা তুলে এনেছে যুক্তরাজ্যের ডেইলি মেইল।

ডুলেস বিমানবন্দর থেকে এয়ারফোর্স ওয়ানে রওনা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি।

ভিডিওতে দেখা যায়, ঝড়ো আবহাওয়ার মধ্যে মেলানিয়াকে পেছনে ফেলে দ্রুত উড়োজাহাজে উঠে যাচ্ছেন ট্রাম্প।

স্বামী উঠে যাওয়ার পর একা একা উড়োজাহাজে ওঠা মেলানিয়া নর্থ ক্যরোলাইনায় নামার সময় যে আচরণ করেন, তাকে স্বামীর আচরণের জবাব হিসেবেই দেখা হচ্ছে।

 

ভিডিওতে দেখা যায়, নর্থ ক্যারোলাইনায় পৌঁছার পর বিমান থেকে নামার সময় ট্রাম্প মেলানিয়ার হাত ধরতে চাইলেও তাতে সফল হনেনি। কয়েকবারই স্ত্রীর হাত ধরতে হাত বাড়িয়েছিলেন ট্রাম্প, কিন্তু মেলানিয়া তার হাত বারবার সরিয়ে নিচ্ছিলেন।

৭১ বছর বয়সী স্বামীর সঙ্গে একই ধরনের আচরণ করতে সম্প্রতি আরেকবার দেখা গিয়েছিল ৪৭ বছর বয়সী ফার্স্টলেডিকে।

এক প্লেবয় মডেলের সঙ্গে যৌনাচার লুকাতে ট্রাম্পের অর্থ ব্যয়ের খবর ফাঁস হওয়ার পর এই ধরনের শীতল প্রতিক্রিয়া এসেছিল মেলানিয়ার।

মেলানিয়ার গর্ভে ট্রাম্পের সন্তান ব্যারনের জন্মের সময়টিতে ওই মডেলের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক চলছিল।

পুরনো খবর:

মুখ খুললেন এবার ট্রাম্পের ‘স্পেশাল’ প্লেবয় সুন্দরী