২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড ক্যানিয়নে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 03:46 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে ক্যানিয়নের পশ্চিম অংশে নামার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্ঘটনায় হেলিকপ্টারটির ‘বড় ধরণের ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র। 

কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে কিংবা কোন কোম্পানি এটি পরিচালনা করছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

এক মাইলেরও বেশি গভীর গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।