২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুকে নিয়ে সেলফি, ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রেললাইনের বিপদসীমার মধ্যে দাঁড়িয়ে বন্ধুকে নিয়ে মোবাইল ক্যামেরায় মগ্ন হয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নারীর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 09:06 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি রেললাইনে।  ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে আছেন তার বন্ধুটি।

পুলিশকে  নিহত নারীর এক বন্ধু জানিয়েছেন, তারা মদপান করছিল। আর তখনই ট্রেনের সঙ্গে ছবি তুলতে মনস্থির করে রেল লাইনে গিয়ে দাঁড়ায়। উল্টোদিক থেকে একটি ট্রেন আসছিল। তারা সেটি খেয়াল করেনি।

ট্রেনের আঘাতে ২৪ বছর বয়সী ওই নারীর পা ছিন্নভিন্ন হয়ে যায়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। আর তার পুরুষ বন্ধুটি গুরুতর আহত হয়ে বেঁচে গেছেন।

কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে এক পুলিশ কর্মকর্তা বিবিসি’কে জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বিপজ্জনক অবস্থায় সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ভারতে দ্রুতগতির চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে ভিডিও করার প্রবণতা বেড়েছে।

জানুয়ারিতে এ ধরনের একটি ভিডিও করার সময় হায়দরাবাদে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বছর অক্টোবরে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় পৃথক দুই ঘটনায় ছুটে আসা ট্রেনের ধাক্কায় কর্নাটকে তিন কিশোর ও দিল্লিতে দুই কিশোরের মৃত্যু হয়।