২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ঘৌতায় বিমান হামলায় নিহত ৩১

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতা অঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় ১২ শিশুসহ ৩১ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2018, 09:43 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীর হামুরিয়ে, বেইত সাবা এবং দৌমায় সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং গোলাবর্ষণ করেছে।

বোমা হামলায় ৩১ জন নিহত হওয়া ছাড়াও আরো ৬৫ জন আহত হয়েছে।

সিরিয়া সরকার বরাবরই হামলায় বেসামরিক জনগণ নয় বরং কেবল জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করে আসছে।

জাতিসংঘ মঙ্গলবার সিরিয়ায় অন্তত একমাসের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।