পশ্চিম লন্ডনে আগুনে একজনের মৃত্যু
পশ্চিম লন্ডনের হল্যান্ড পার্ক গার্ডেন এলাকার একটি বাসায় আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আগুনে কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিবেশীদের প্রায় আটটি বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে বুধবার সকালে জানিয়েছে লন্ডন দমকল বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় পৌঁনে ১০টার সময় দমকলকে আগুনের খবর দেওয়া হয়। এরপর প্রায় ১২টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৮০ জন দমকল কর্মী ও কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে লন্ডন দমকল।
