২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে গাড়িবোমা হামলায় নিহত ১১

ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলের প্রদেশ শাবওয়ায় একটি চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jan 2018, 07:05 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাদেশিক রাজধানী আতাক এ আত্মঘাতী গাড়ি বোমা ‍হামলার পর একদল বন্দুকধারী চেকপয়েন্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ ঘটনায় ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে দাবি তাদের। যদিও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ১১ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি বাহিনীর সঙ্গে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের যুদ্ধ চলছে।

সৌদি আরব নেতৃত্বাধীন জোট হাদি সরকারকে সমর্থন দিয়ে যুদ্ধে অংশ নিচ্ছে।

শাবওয়া প্রদেশ ‘শাবওয়া এলিট ফোর্স’র নিয়ন্ত্রণে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাত ওই বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেয়।