২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় পর্ন ছবি তৈরিতে অভিযুক্ত ১০ বিদেশি

ক্যাম্বোডিয়ায় পর্ন ছবি তৈরির  দায়ে গ্রেপ্তার ১০ বিদেশির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫ জন ব্রিটিশ নাগরিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 06:59 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

গত বৃহস্পতিবার উত্তর-পশ্চিমের প্রদেশ সিম রিপের একটি ভিলা থেকে তাদের গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, একটি পার্টিতে তারা যৌন সংসর্গের মত আচরণ করছিল। ওই পার্টির কিছু ছবি পুলিশের হাতে পড়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে যুক্তরাজ্য ছাড়াও কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস ও নরওয়ের নাগরিক রয়েছে। বিচারে তারা দোষীসাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে।

যদিও যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কয়েকজনকে পুলিশের হাতে পড়া পার্টির ছবিতে দেখা যায়নি বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আটক ব্রিটিশ নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।