২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে তুষারধসে ৫ সেনা নিহত

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের প্রদেশ বিতলিসে তুষারধসে পাঁচ সেনা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Jan 2018, 10:12 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার সময় তুষার ধস শুরু হলে পুরো দল তার নিচে চাপা পড়ে পাঁচ সেনা নিহত এবং ১২ জন আহত হয়।

তবে আহত সেনাদের কারও অবস্থাই গুরুতর নয় বলে জানানো হয়েছে।

কয়েক দশক ধরে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে পিকেকে যোদ্ধাদের সঙ্গে তুর্কি বাহিনীর লড়াই চলছে।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে কে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে।