২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকার্তা স্টক এক্সচেঞ্জের ছাদ ধসে বহু আহত

জাকার্তা স্টক এক্সচেঞ্জ ভবনের দ্বিতীয় তলার একটি ছাদ ধসে পড়েছে বলে জানিয়েছেন এক্সচেঞ্জটির এক কর্মী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 01:35 PM

Updated : 08 Apr 2022, 05:44 PM

সোমবারের এ ঘটনায় বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আহত প্রায় এক ডজন লোককে স্ট্রেচে করে ভবনটি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ঘটনার সময় স্টক এক্সচেঞ্জটির সভাপতি পরিচালক টিটো সুলিসটিও ভবনটিতে ছিলেন।

তার ব্যক্তিগত সহকারী ভিন্দি বলেছেন, “ভবনটির দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে।” 

বিবিসি জানিয়েছে, ভবনটির ভিতরের একটি ফলস সিলিং ধসে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে ভবনটির লবিতে ধূলার মেঘের মধ্যে ভেঙে পড়া সিলিংটির খণ্ডাংশ ও ভাঙা ফার্নিচার দেখা গেছে। 

এ ঘটনায় মোট কতোজন আহত হয়েছেন ও কী কারণে সিলিংটি ধসে পড়েছে তা পরিষ্কার নয়।

পুলিশ দুই টাওয়ারের বহুতল ওই ভবনটি ঘিরে রেখেছে বলে জানিয়েছে রয়টার্স।