২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০

চীনের বন্দর নগরী তিয়ানজিনে ৩৮তলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Dec 2017, 03:27 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দেয়।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সিটি সেন্টারের কাছে বহুতল ওই ভবনটিতে আগুন লাগে।

সিনহুয়া জানায়, প্রাথমিকভাবে ভবনটি সংস্কার কাছে ব্যবহৃত কোনো পদার্থ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।