পাপুয়া নিউ গিনির উপকূলে শক্তিশালী ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনির উপকূলে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে বলে খবর হয়েছে।
সোমবারের এই ভূমিকম্পটির মাত্রা ৬.২ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস), খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পুপুয়া নিউ গিনির রাবাউল শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূত্বকের ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে ইউএসজিএস।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
তাৎক্ষণিকভাবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
