ভয়ঙ্কর বিধ্বংসী সাবমেরিন চালু করল রাশিয়া
রাশিয়া ভয়ঙ্কর ধ্বংসাত্মক সাবমেরিন চালু করেছে। ‘দ্য নিয়াজ ভ্লাদিমির’ নামের এ সাবমেরিনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি বিশেষজ্ঞদের।
১৬ টি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ৫ হাজার ৭৭৮ মাইল দূরের লক্ষ্যবস্তুকে ধুলিস্যাৎ করে দেওয়া সম্ভব এ সাবমেরিন থেকে।
এটি ‘বোরেই ২’ শ্রেণির সাবমেরিন। এগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে রাডারেও এটি ধরা পড়বে না। রাডারের চোখ এড়াতে সাগরের ৪০০ মিটার গভীরেও অবাধে চলতে পারবে এ ডুবোজাহাজ।
‘দ্য সান’ পত্রিকা জানায়, আগামী ২০২৫ সালের মধ্যে মোট ৮টি এ শ্রেণির সাবমেরিন তৈরি করার পরিকল্পনা আছে রাশিয়ার।
রাশিয়া এ সাবমেরিন তৈরির কাজ শুরু করে ২০১২ সালে। আগামী বছরই এটি নৌ-বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
