২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনের সেনাধ্যক্ষ পরিবর্তন

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল মাউং সোয়েকে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2017, 06:10 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে তিন্ত নাইংকে তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক এক কর্মকর্তা এ খবর দেন।

তবে কি কারণে ওয়েস্টার্ন কমান্ড ইন রাখাইন এর প্রধানকে বদলী করা হলো তা জানানো হয়নি। 

মেজর জেনারেল আইয়ে উইনহে রয়টার্সকে বলেন, “তার বদলীর কারণ আমি জানি না।

“তাকে এখনও কোনো দায়িত্ব প্রদাণ করা হয়নি, তাকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে।”

গত ২৪ অগাস্ট রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইনে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালালে পুলিশসহ বেশ কয়েকজন নিহত হওয়ার পরদিন থেকে রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

প্রাণ বাঁচাতে রাখাইনের প্রায় ছয় লাখ মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইনে অভিযানের সময় মিয়ানমার সেনারা রোহিঙ্গা নারীদের ধর্ষণ করে এবং তাদের উপর নানা ধরনের যৌন নিপীড়ন চালায় বলে দাবি করেছেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন।

বাংলাদেশের কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এ দাবি করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও নির্যাতনের হুকুম দেওয়া ব্যক্তিদের বিচার করতে হবে।

মেজর জেনারেল মাউং সোয়েকে ১০ নভেম্বর বদলীর আদেশ দেওয়া হয় বলে জানান সেনাবাহিনীর মিডিয়া বিভাগের ওই কর্মকর্তা।