২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার ১৮ নাগরিকের ওপর দক্ষিণের নিষেধাজ্ঞা

আর্থিক লেনদেন আটকাতে উত্তর কোরিয়ার ১৮ নাগরিকের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2017, 09:21 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের একদিন আগে এ নিষেধাজ্ঞা আরোপ হল।

ট্রাম্পের মঙ্গলবার জাপান থেকে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।

উত্তর কোরিয়ার ব্যাংকের সঙ্গে ওই ১৮ জনের সরাসরি সম্পর্ক  আছে বলে জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সরকারি এক ঘোষণায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, “তারা সবাই উত্তর কোরিয়ার অর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেগুলোর উপর এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

“তারা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গেও জড়িত। এমনকি দেশটির রেমিটেন্সে সংগ্রহেও তাদের ভূমিকা আছে।”

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র বায়েক তায়ে-হিউন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “জনগণকে উত্তর কোরিয়ার সঙ্গে ঝামেলাপূর্ণ লেনদেন এড়িয়ে যেতে উৎসাহিত করতেই আমাদের এই নিষেধাজ্ঞা আরোপ। সেইসঙ্গে আমরা চাই সবাই উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুক।

“আশা করছি এটি উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা পাওয়ার পথ বন্ধ করবে।”