২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বড় ধরনের বিস্ফোরণে বহু মানুষ হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় ধরনের বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Oct 2017, 07:36 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

আফগান পুলিশ ও প্রত্যক্ষদর্শী নিজেদের প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নগরীর ওয়াজির আকবর খান এলাকায় মঙ্গলবারের এ বিস্ফোরণে অন্তত আট জন নিহত হয়েছে। আরও বহু মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তিনটি মৃতদেহ এবং আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।