২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক-সিরিয়া সীমান্তে শেষ ঘাঁটি গাড়ছে আইএস

ইরাক ও সিরিয়ার সীমান্ত এলাকাগুলোতে সর্বশেষ ঘাঁটি গড়ে তুলছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 11:24 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

জিহাদিদেরকে শেষ ঘাঁটিটি থেকে নির্মূল করতে ইরাক-সিরিয়া বাহিনীর অভিযানের কথা মাথায় রেখেই এ প্রতিরোধ গড়ে তুলছে আইএস।

ইরাক গত বৃহস্পতিবার আইএস এর শেষ ইরাকি ঘাঁটিটি দখলের অভিযান শুরু করেছে। সিরিয়ার আলবু কামাল শহরের কাছে ইরাক সীমান্তের রাওয়া এবং আল-কাইম দুই এলাকাই জিহাদিদের দখলে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশনের কর্নেল রায়ান ডিলোন রয়টার্সকে ফোনে বলেন, “ঠিক এ মুহূর্তে আইএস আল-কাইম এবং আলবু কামালে প্রতিরোধ গড়ে তুলছে বলে আমরা দেখতে পাচ্ছি।”

সিরিয়ার অনেক ভেতরের শহরগুলো থেকে আইএস নেতারা সীমান্তের আলবু কামালে চলে এসেছেন। এ শহরটি এখন কোয়ালিশন বাহিনীর লক্ষ্যে পরিণত হয়েছে বলে জানান ডিলোন।