২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল অজগরের হামলা রুখে মাংস খেল ইন্দোনেশীয়রা

ইন্দোনেশিয়ায় বিশালাকার অজগরের আক্রমণ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে পরে সেই সাপেরই মাংস দিয়ে বনভোজন করেছে স্থানীয়রা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 09:13 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

বিবিসি জানায়, সম্প্রতি একটি ৭ দশমিক ৮ মিটার দীর্ঘ একটি অজগর ইন্দোনেশিয়ায় সুমাত্রার এক গ্রামের একটি রাস্তায় চলে গিয়ে এক ব্যক্তিকে আক্রমণ করে বসে।

দুইয়ের মধ্যে বেশকিছুক্ষণ লড়াইয়ের পর একজন নিরাপত্তারক্ষী গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে আসে। এরপর সবাই মিলে অজগরটির সঙ্গে লড়াই করে এটিকে মেরে ফেলে।

মরা সাপটিকে তখন ঝুলিয়ে রেখে এর মাংস কেটে ভক্ষণ করে গ্রামবাসীরা।

ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের ওই অঞ্চলে অজগার সাপের বিচরণ একটি সাধারণ ঘটনা হলেও এ সাপটি ছিল দানবীয় আকৃতির। এরকম বিশাল অজগর দেখে অনেকটা বিস্মিতই হয়েছেন স্থানীয়রা।