২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোটি ৭৭ লাখ ডলারে বিক্রি হাজার বছর পুরনো বাটি

চীনের সং রাজবংশের এক হাজার বছরের পুরনো একটি বাটি রেকর্ড ৩ কোটি ৭৭ লাখ ডলার মূল্যে নিলামে বিক্রি হয়েছে বলে জানিয়েছে সথেবি নিলাম হাউজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 12:08 AM

Updated : 12 Apr 2022, 12:27 AM

৯৬০ সাল থেকে ১১২৭ সালের সময়কার এ বাটির মূল্য ২০১৪ সালে মিং রাজবংশের একটি ওয়াইন কাপের মূল্যকেও ছাড়িয়ে গেছে।

তিন কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল সেই কাপটি। সাংহাইয়ের এক ধনকুবের কাপটি কিনেছিলেন।

মঙ্গলবার বিক্রি হওয়া বাটিটির নিলাম শুরু হয়েছিল প্রায় ১ কোটি ২ লাখ মার্কিন ডলার দিয়ে। মাত্র ২০ মিনিটের মধ্যে বাটিটি বিক্রি হয়ে যায়, টেলিফোনে এক ব্যক্তি সেটি কেনেন।

সথেবি নিলাম হাউজ জানায়, উত্তর সং রাজবংশের খুবই বিরল চীনামাটির পাত্রগুলোর মধ্যে এ বাটি অন্যতম। বিশ্বে এ ধরনের মাত্র চারটি বাটির একটি েএখন ব্যক্তি মালিকানাধীনে।

১৩ সেন্টিমিটার ব্যাসের এ বাটি উজ্জ্বল নীল রংয়ের। এটি মূলত তৈরি করা হয়েছিল তুলি ধোয়ার কাজে ব্যবহার করার জন্য।