নিলামের আগে রেনোয়ার চিত্রকর্ম চুরি
নিলামের একদিন আগে ফ্রান্সের একটি বিক্রয় কক্ষ থেকে ফরাসী ইম্প্রেশনিস্ট পিয়েরে অগুস্ত রেনোয়ার একটি তেলচিত্র চুরি হয়েছে।
প্যারিসের কাছে সেইন্ট জার্মা-অন-লেতে ১৪ সেন্টিমিটার বাই ১২ সেন্টিমিটারের চিত্রটি প্রদর্শিত হচ্ছিল; শনিবার সেটি খোয়া যায় বলে জানিয়েছে বিবিসি।
সোনালি চুলের এক তরুণীর আঁকা প্রতিকৃতিটির উপরের দিকে বাম কোণায় শিল্পির নামের অদ্যাক্ষর এআর মুদ্রিত আছে।
এটির বিক্রয় মূল্য ২৫ থেকে ৩০ হাজার ইউরোর মধ্যে থাকতো বলে ধারণা নিলাম প্রতিষ্ঠানের।
চুরি যাওয়া তেলচিত্রটি উদ্ধারে আশাবাদী পুলিশ। তারা বলছে, গোপন নিরাপত্তা ক্যামেরায় রহস্যের সূত্র মিলতে পারে।
