২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণে আতঙ্ক, পদচাপায় আহত ৫

লন্ডনে কিছুদিন আগে পাতাল ট্রেনে বিষ্ফোরণের রেশ না কাটতেই এবার টাওয়ার হিল রেল স্টেশনের একটি পাতাল ট্রেনে বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2017, 06:40 PM

Updated : 12 Apr 2022, 12:24 AM

বিস্ফোরণের বিকট আওয়াজ এবং ধোঁয়ায় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গেলে পদচাপায় ৫ জন আহত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

ছবিতে একটি ছোট্ট ডিভাইস জ্বলতে দেখা গেছে। ধোঁয়ায় ভরে গেছে ট্রেনের বগি। এসিডের গন্ধও পাওয়া গেছে বলে খবর এসেছে।

ব্রিটিশ পরিবহণ পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে, বিস্ফোরণটি ঘটেছে একটি মোবাইল চার্জার থেকে।

ভিডিওতে টাওয়ার হিলে সতর্ক সংকেত বেজে ওঠা এবং লোকজনকে স্টেশন ছেড়ে যেতে দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী টুইটারে লিখেছেন, কি ঘটেছিল ঠিক জানি না। কেউ একজন ট্রেনে জ্বলন্ত কিছু ছুড়েছিল।”

এক সাংবাদিক টুইটে বলেছেন, “একটি ব্যাগে ছোট্ট একটি বিস্ফোরণের পর টাওয়ার হিল স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীরা আতঙ্কে পালিয়ে যায়। পদাচাপায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে।”