২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক পোষা পান্ডা মারা গেছে। চীনের দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুজহৌয়ে বাসি নামের এ পান্ডার মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 12:55 AM

Updated : 12 Apr 2022, 12:20 AM

বিবিসি জানায়, এটির বয়স হয়েছিল ৩৭ বছর। বয়সের দিক থেকে পান্ডাটি এর সমগোত্রীয় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল।

দানবীয় আকৃতির এ ধরনের পান্ডাকে চীনের প্রতীক বলে মনে করা হয়। এগুলোকে অত্যন্ত সুরক্ষিতও রাখা হয়।

এখন আর পান্ডা বিলুপ্তপ্রায় প্রাণী নয়। কারণ, গত কয়েক দশক ধরে তাদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হয়ে আসছে।

বাসি’কে যেখান থেকে উদ্ধার করা হয় সেই উপত্যাকার নামেই তার নামকরণ করা হয়েছিল। ৪/৫ বছর বয়স থেকেই বাসি কে পান্ডা পালন কেন্দ্রে রাখা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার পান্ডাটির মৃত্যুর খবর জানিয়েছে এবং তার সন্মানে অনুষ্ঠিত স্মরণসভা সরাসরি সম্প্রচার করেছে।

ফুজহৌ এর ‘স্ট্রেইটস জায়ান্ট পান্ডা রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ সেন্টারের’ একজন কর্মকর্তা বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারকা পান্ডা বাসি ৩৭ বছর বয়সে বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে মারা গেছে।”