২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ায় মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর

মার্কিন নাগরিকদের ওপর উত্তর কোরিয়া ভ্রমণে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 09:04 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে টান টান উত্তেজনার এ সময়ে দেশটিতে এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হল।

পিয়ংইয়ংয়ের কারাগারে নির্যাতনের কারণে মার্কিন শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ারের মৃত্যুর জেরে যুক্তরাষ্ট্র গতমাসে তাদের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকদের আটক এবং নির্যাতনের শিকার হওয়ার মারাত্মক ঝুঁকির কারণেই এ নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়।

কোনও মার্কিনী এই নতুন নিয়ম না মানলে আইন ভঙ্গের অপরাধে সাজার মুখে পড়বে এবং তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় কেবল নির্দিষ্ট কয়েকটি কারণেই নাগরিকদের উত্তর কোরিয়া যেতে দিতে পারে। যেমন: সাংবাদিকতার জন্য কিংবা মানবিক ত্রাণকাজের জন্য।