২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ঈদের খুৎবায় রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান

জাপানে ঈদের খুৎবায় মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বনেতাদের আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 05:21 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

মধ্যপাচ্যের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার জাপানেও পবিত্র-ঈদুল আযহা উদযাপন করতে যাওয়া বিশ্বের বিভিন্ন দেশের মুসলামনরা শান্তি প্রতিষ্ঠায় বিশেষ মোনাজাত করেছে।

 বরাবরের মতো এবারও জাপানের ৪৭ টি প্রদেশের প্রায় শতাধিক স্থানে ঈদের জামাত হয়েছে।

সকাল ৯ টায় রাজধানী টোকিও টার্কিস মসজিদে ঈদের প্রধান ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।  প্রায় একই সময়ে ওসাকা, সুকুবা, সায়তামা, চিবা, ফুকুশিমা, হিরোসিমা, কিয়েতো, তোহুকুসহ বিভিন্ন স্থানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী মুসলামানরা জামাতে অংশগ্রহণ করেন।

দেশটির বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত ওসাকার ইবারাকি মসজিদে সকাল সাড়ে ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া, সৌদি আরব, ভারত, ইরানের দুই শতাধিক প্রবাসী নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

ঈদের খুৎবায় রাখাইনে মানবিক সংকট চলছে, যা বন্ধ করতে মুসলিম রাষ্ট্রগুলোকে জোরাল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সাথে মিয়ানমার সরকারকে রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্বিচারে নিপীড়ন থামানোর অনুরোধ জানানো হয়।

মানবিক দিক বিবেচনা করে জাতিসংঘকে এগিয়ে আসার কথা বিভিন্ন স্থানে ঈদের খুৎবায় প্রাধান্য ছিল।

এছাড়াও, খুৎবায় সারা বিশ্বের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুসলমান উম্মাকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় সবাই একযোগে কাজ করার জন্য দোয়া করা হয়।