২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাল আফারের ৭০% ইরাকি বাহিনীর দখলে’

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শক্তঘাঁটি তাল আফারের ৭০ শতাংশই সেনাবাহিনী পুনঃরুদ্ধার করেছে বলে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 08:39 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেনাবাহিনী আট দিনের যুদ্ধে তাল আফারের ২৯ টি এলাকা থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে।

এখন নগরীর ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আল-আয়াদিয়া নামে ছোট্ট একটি এলাকায় যুদ্ধ চলছে।

ওই এলাকার দখল পেলেই ইরাকি সেনাবাহিনী তাল আফার পুনঃদখলের ঘোষণা দেবে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসল।

২০ অগাস্ট তাল আফার পুনঃদখলের অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। সেখানে দুই হাজারের বেশি আইএস যোদ্ধা ছিল বলে ধারণা করা হয়।