২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে গাছ পড়ে নিহত ১১

পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় গাছ পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 08:25 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

দ্বীপটির প্রধান শহরের একটি শহরতলীর এক চত্বরে দিনের বেলায় ধর্মীয় উৎসবে যোগ দিতে আসা মানুষজনের ওপর গাছ আছড়ে পড়তে দেখা গেছে ভিডিওতে।

নিহতদের মধ্যে দুইজন শিশু বলে জানিয়েছে পর্তুগীজ সম্প্রচারমাধ্যম আরটিপি।

‘দ্য লেডি অব দ্য মাউন্ট’ মাদেইরা দ্বীপের সবচেয়ে বড় উৎসব।