২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি কুরুনানায়ক একটি বন্ড জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2017, 07:20 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে রবি করুনানায়েক ভুল কোনও কিছু করার কথা অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে তিনি পার্লামেন্টকে বলেছেন, “আমি কখনওই ভুল কিছু করিনি। শ্রীলংকায় একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এবং সুশাসন নিশ্চিত করতেত আমি গর্বের সঙ্গে পদত্যাগ করছি।”

পদত্যাগ করলেও পার্লামেন্টের পেছনের সারির সদস্য হিসাবে দলের হয়ে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন করুনানায়েক।

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনার সরকার কোন ধরনের দুর্নীতিকে প্রশয় না দেওয়ার অঙ্গীকার করেছে।