২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পটির উৎপত্তি এজিয়ান সাগরের উপকূলবর্তী তুর্কি শহর রোদরুমের ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বলে জানিয়েছে ইউএসজিএস।  

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2017, 02:57 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

মঙ্গলবার এ ভূমিকম্পটি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‍ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তি এজিয়ান সাগরের উপকূলবর্তী শহর রোদরুমের ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বলে জানিয়েছে ইউএসজিএস।  

বোদরুম একটি জনপ্রিয় পর্যটন শহর। গ্রীষ্মকালের ছুটির দিনগুলোতে শহরটিতে প্রচুর তুর্কি ও বিদেশি পর্যটকদের সমাগম হয়।