২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মাইক্রোবাসে আগুন লেগে নিহত ১৩

গ্যাস পাইপলাইনের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসে আগুন লেগে পাকিস্তানে ১৩ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 01:49 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

রোববার সকালে দেশটির খাইবার পাখতুনখওয়া প্রদেশের আটক শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ডন।

রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ার যাওয়ার পথে অ্যাবোটাবাদ চকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি ওই এলাকার প্রধান গ্যাস পাইপলাইনে গিয়ে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গেই ১৩ জন আরোহী থাকা গাড়িটিতে আগুন ধরে যায়। 

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের দেহগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়তো সম্ভব হবে না।

আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের পাশাপাশি উদ্ধারকারী কর্মীরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও মাইক্রোবাসটির কোনো আরোহীকে বাঁচানো সম্ভব হয়নি।