২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক নির্যাতনের দায়ে সৌদি যুবরাজ গ্রেপ্তার

অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তিকে মৌখিক ও শারীরিকভাবে নির্যাতনের ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর সৌদি বাদশার নির্দেশে দেশটির রাজ পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্স

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

রয়টার্স

Published : 21 Jul 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 05:07 PM

বৃহস্পতিবার সৌদি বাদশাহ সালমানের নির্দেশে মুসায়েদ বিন সৌদ নামের ওই সৌদি যুবরাজকে গ্রেপ্তার করে রিয়াদ পুলিশ।

বাদশাহ সালমানের নির্দেশে বলা হয়, কারও অবস্থান বিবেচনা ব্যতিরেকে সকলের জন্যই আইন সমানভাবে কার্যকর। আইনের অধীনে সকলেই নিজেদের রক্ষার সুযোগ পাবে।

অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, যুবরাজ মুসায়েদের বাড়ির সামনে গাড়ি রাখায় এক ইয়েমেনি গাড়িচালককে মৌখিকভাবে গালিগালাজ করছেন তিনি ও তার সহযোগীরা।

এরপরই প্রিন্স ও তার সহযোগীদের ওই গালি চালকের শার্টের কলার ধরার দৃশ্য এবং চালকের রক্তাক্ত মুখ দেখা যায়।   

স্থানীয় গণমাধ্যম জানায়, ভুক্তভোগী এবং দায়ীদের সাক্ষ্য নেওয়ার আগে কোনও অভিযুক্তকেই মুক্তি দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছেসৌদি আদালত।

এই সংবাদে অনেক সৌদি নাগরিক আনন্দ প্রকাশ করেন।

সৌদি রাজ পরিবারের কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত অক্টোবরে হত্যার দায়ে আরেক সৌদি যুবরাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।