২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই গ্রামপ্রধানের বাড়িতে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

থাইল্যান্ডে এক গ্রাম প্রধানের বাড়িতে বন্দুকধারীদের গুলিতে অন্তত আট জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 06:40 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, পর্যটকদের কাছে জনপ্রিয় দক্ষিণের প্রদেশ ক্রাবি একটি গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।

বন্দুকধারীরা সামরিক পোশাক পরে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর কথা বলে।

এরপর তারা ঘরে ঢুকে গ্রাম প্রধানসহ তার পরিবারের সদস্যদের জিম্মি করে। কয়েক ঘণ্টা আটকে রাখার পর জিম্মিদের গুলি করে তারা একটি গাড়ি করে পালিয়ে যায়।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। ব্যক্তিগত বিবাদ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় একটি নিউজ ওয়েব সাইটে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহত গ্রাম প্রধানের সঙ্গে ওই এলাকায় ‘অনেকের বিবাদ ছিল’।

বন্দুকধারীরা সেনা সদস্যদের বেশে সেখানে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিনা তা তল্লাশি করে দেখার কথা বলে ঘরে প্রবেশ করে বলেও জানান তিনি।