২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার

মিয়ানমার সরকারকে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jul 2017, 09:58 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম সফরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এবং মঙডু শহরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন।

মিয়ানমারের নেতা অং সান সূচির সঙ্গেও দেখা করেন তিনি। ব্যাংককে সাংবাদিকদেরকে গ্রান্ডি বলেন, মুসলিম এ সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব মঞ্জুরের জন্য কাজ করাটা গুরুত্বপূর্ণ।

মিয়ানমার সরকার প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করে তাদেরকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যদিও রোহিঙ্গারা সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করে আসছে।

গ্রান্ডি আরও বলেন, ওই এলাকায় আরও বিনিয়োগ প্রয়োজন।