২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ছয়মাসে নিহত ৪৯২

২০১৭ সালের প্রথম ছয়মাসে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশের গুলিতে ৪৯২ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jul 2017, 10:34 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে এবছর ১৬ জুন পর্যন্ত নিহতের সংখ্যার হিসাব দেওয়া হয়েছে। গতবছরের সঙ্গে এ পরিসংখ্যানের মিল আছে।

পত্রিকাটি ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে সাধারণ নাগরিকদের হতাহত হওয়ার ঘটনার হিসাব রাখছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এ ধরনের ঘটনার যে সংখ্যা দিয়েছে তার তুলনায় বাস্তবে এ সংখ্যা দ্বিগুণ।

গত তিন বছর ধরেই এফবিআই এর দেওয়া তথ্য ও প্রকৃত তথ্যের মধ্যে এই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞানী জেফরি অ্যালপের্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, “এ সংখ্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, পুলিশ কর্মকর্তারা নিয়মিত এ কাণ্ড করে যাচ্ছে।”

“হয়ত কোথাও সংখ্যা বাড়ছে, আবার কোথাও কমছে। কিন্তু গড়ে প্রতিবছর সংখ্যা প্রায় একই থাকছে।  একুশ শতকে এই হল আমাদের সমাজ ব্যবস্থা।”

২০১৪ সালের অগাস্টে মিসৌরির ফার্গুসনে ১৮ বছরের কিশোর মিশেল ব্রাউন পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে এ ধরনের ঘটনা নজরে রাখতে শুরু করে ওয়াশিংটন পোস্ট।