২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনী জটিলতায় ভেনাস উইলিয়ামস

তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই গাড়ির সংঘর্ষে এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় টেনিস তারকা ভেনাস উলিয়ামসকে দোষী সাব্যস্ত করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jun 2017, 04:33 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাম বিচ গার্ডেন্স এ ভেনাসে বাড়ির কাছে গত ৯ জুন এই দুর্ঘটনা ঘটে।

সেখানে একটি চাররাস্তায় ভেনাসের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ৭৮ বছরের জেরোম বারসন মারাত্মক আহত হন এবং দুই সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, জেরোমের স্ত্রী লিন্ডা (৬৮) তাদের গাড়িটি চালাচ্ছিলেন। তিনি রাস্তার যেদিকে ছিলেন সেদিকের সিগন্যালে সবুজ আলো জ্বলতে থাকায় তিনি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই ভেনাসের গাড়ি আড়াআড়িভাবে তাদের গাড়িকে ধাক্কা দেয়।

“এই গাড়ির (ভেনাস যে গাড়িটি চালাচ্ছিলেন) চালক সড়কে সঠিকভাবে গাড়ি চালানোর নিয়ম লঙ্ঘন করেছেন।”

প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনা সম্পর্কে ভেনাস বলেন, সবুজ আলো জ্বলছিল এমন একটি রাস্তা থেকে বেরিয়ে তিনি ওই চাররাস্তা ধরে চলছিলেন। কিন্তু আড়াআড়ি রাস্তায় গাড়ি চলতে থাকায় চত্ত্বরের মাঝখানের অংশে তিনি থেমে ছিলেন। এরপর বারসনদের গাড়ি না দেখেই তিনি আবার চলতে শুরু করেন।

ভেনাস এ সময় ৮ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশের ওই প্রতিবেদনে বলা হয়। তবে ওই সময় তিনি কোনো মাদক নেননি বা মদ্যপ ছিলেন না। এ দুর্ঘটনায় তিনি আহত হননি বলেও জানা গেছে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত করা হলেও আগামী সপ্তাহে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া উইম্বলডনে সাবেক এই এক নম্বর তারকার অংশ নিতে কোনো অসুবিধায় পড়তে হবে না বলেই আশা প্রকাশ করেছেন তার আইনজীবী।

বলেন, “এটা একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আমার মক্কেল ভেনাস প্রিয়জন হারানো বারসন পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।”